হেডলাইন - ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন বেসামরিক সুরক্ষায় রেড লাইন মানার হুঁশিয়ারি চীনের
আন্তর্জাতিক
$ads={1}
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রেক্ষিতে কঠোর বার্তা দিয়েছে চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বেইজিং সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধের অজুহাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষার আন্তর্জাতিক রেড লাইন বা সীমারেখা কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না।
নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন ইরানে চলমান হামলায় বিপুলসংখ্যক বেসামরিক মানুষের হতাহতের খবর বেইজিংকে গভীরভাবে শঙ্কিত করেছে। এই হামলাকে নির্বিচার বলপ্রয়োগ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন আন্তর্জাতিক আইনের আওতায় সব পক্ষকেই মানবিক দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের ওপর এমন নির্বিচার হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন যাতে আর ছড়িয়ে না পড়ে সেজন্য চীন অবিলম্বে সামরিক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে। ফু কং সতর্ক করে বলেন মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এই মুহূর্তে উত্তেজনা প্রশমন না করা হলে এর পরিণাম হবে ভয়াবহ।’ তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক আইন মেনে চলার পরামর্শ দেন।
$ads={2}
জাতিসংঘে চীনের এই প্রতিনিধি আরও জানান বেইজিং বিশ্বাস করে যে সামরিক শক্তি প্রয়োগ করে নয় বরং আলোচনার টেবিলেই সংকটের সমাধান খোঁজা উচিত। মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করতে চীন প্রস্তুত বলেও জানান তিনি।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরের পর আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের বুলি আওড়ালেও অন্যদিকে সামরিক আগ্রাসন অব্যাহত রাখায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে চীনের এই হুঁশিয়ারি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
