সর্বশেষ
লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

শিক্ষকদের অন্য পেশায় যুক্ত হওয়ার সুযোগ নেই, কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর

 

শিক্ষকদের অন্য পেশায় যুক্ত হওয়ার সুযোগ নেই, কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর


শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অনুমতি ছাড়া কোনো শিক্ষক অন্য পেশায় যুক্ত থাকলে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করে জানান, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো অনিয়ম প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

$ads={1}

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) চাঁদপুরের কচুয়া উপজেলায় নিজের নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এই মন্তব্য করেন। 


তিনি বলেন, শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের পুরো সময় ও মনোযোগ শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে দেয়া প্রয়োজন। সরকারি বিধিমালা লঙ্ঘন করে কেউ অন্য পেশায় যুক্ত থাকলে তা শিক্ষার মান ও প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

আরো পড়ুন - বরিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: চালকের মৃত্যু, হাসপাতালে ৭ জন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বে অবহেলা, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ থাকলে গণমাধ্যম তা প্রকাশ করতে পারে। অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করে প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 


আরো পড়ুন - আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিন: জামায়াতের তীব্র নিন্দা

তিনি জোর দিয়ে বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং শিক্ষার পরিবেশ সুরক্ষিত রাখতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।


$ads={1}

এই সময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষামন্ত্রী কচুয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশ নিয়ে স্থানীয় সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁর এই মন্তব্য ও কর্মসূচি শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষার সংকল্পের পরিচয় দিয়েছে।

Post a Comment

Previous Post Next Post