নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশালের গৌরনদীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রোগী ও স্বজনবাহী অ্যাম্বুলেন্সের সাথে ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা আরও সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনাটি ঘটে।
$ads={1}
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া আকন বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অ্যাম্বুলেন্স চালকের নাম নাইমুল ইসলাম (৩৫)। আহতরা হলেন— ভোলার দৌলতখান এলাকার মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম, সানজিদা খানম, শাকিল হোসেন ও প্রদীপ।
আরো পড়ুন - কেঁপে উঠল ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, 'বিসমিল্লাহ অ্যাম্বুলেন্স সার্ভিস'-এর একটি গাড়ি ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে মাহিলাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটের খোঁয়া বোঝাই একটি বড় ট্রলির সাথে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নাইমুল ইসলামের মৃত্যু হয়।
খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহত সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
$ads={1}
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও ট্রলিটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
