সর্বশেষ
লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

কষ্ট চেপে নির্বাচনের ফল মেনে নিল জামায়াতে ইসলামী

 

কষ্ট চেপে নির্বাচনের ফল মেনে নিল জামায়াতে ইসলামী


জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এবং বুকে অনেক কষ্ট চেপে তারা এবারের নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আবেগঘন মন্তব্য করেন।

$ads={1}

সিলেট মহানগর জামায়াত আয়োজিত এই অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নিয়ে দলের ভেতরে বেদনা থাকলেও বৃহত্তর স্বার্থে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ইফতার মাহফিলে তিনি দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান এবং আগামী দিনের পথচলায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেখানে তিনি আরও উল্লেখ করেন যে, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জামায়াত নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী বলেই শান্তি বজায় রাখতে এই ফলাফল গ্রহণ করেছে।

আরো পড়ুন - এআই অটো জুম ক্যামেরা নিয়ে দেশের বাজারে নতুন স্মার্টফোন

এ সময় তিনি বলেন, জামায়াত অনুগত বিরোধীদল হবে না। জামায়াত ভালো কাজের সাধুবাদ দিবো কিন্তু অন্যায় হলে প্রতিবাদ করবে, দরকার হলে রুখে দিবে। 

সরকারের সাথে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার বিরোধী দল দমন না করে দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে আগামী পাঁচ বছরে দেশ বদলে যাবে। 

$ads={1}

ইফতারে এগারো দল, বিএনপিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাতে অংশ নেন। 

Post a Comment

Previous Post Next Post