$ads={1}
সংস্কার আর গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় গণভোটে হ্যাঁর পক্ষে থাকার কথা জানিয়ে তিনি বলেন, হ্যাঁ মানে আজাদী না মানে গোলামী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বনানীতে জামায়াতে ইসলামীর ঢাকা ১৭ আসনের নির্বাচনী জনসভায় তিনি এমনটা জানান।

$ads={2}
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বনানীতে জামায়াতে ইসলামীর ঢাকা ১৭ আসনের নির্বাচনী জনসভায় তিনি এমনটা জানান।
তিনি বলেন, ১৭ মাস আমরা কোন চাঁদাবাজি করি নাই, মামলা বাণিজ্য করি নাই, দুর্নীতি করি নাই। এগুলো আমাদের চরিত্রের সাথে যায় না। ক্ষমতায় গেলেও এই ধরনের কাজ করতে দেয়া হবে না।
অনেকে পড়ালেখা করার পরও চাকরি পান না উল্লেখ করে তিনি বলেন, আমাদের কাজ হবে শিক্ষায় মনযোগ দেয়া। শিক্ষিতদের হাতেই আগামীর বাংলাদেশ তুলে দিতে হবে।
$ads={1}
ঢাকা-১৭ আসনকে বাংলাদেশের অভিজাত এলাকা উল্লেখ করে তিনি বলেন, এই এলাকার মানুষের ভোটের আমানত যদি আমরা পাই আমাদের দায়িত্ব হবে আপনাদের আস্থার প্রতিদান দেয়া। সন্ত্রাসী ও চাঁদাবাজদের সমূলে সমাজ থেকে সরিয়ে দেয়া হবে। দুর্নীতি ও চাঁদাবাজির বিষয়ে জামায়াত চরম কঠোর এবং নির্দয় হবে বলেও জানান জামায়াত আমির। যে অপরাধে সাধারণ মানুষের কষ্ট হবে একই অপরাধ করলে দেশের প্রেসিডেন্টকেও ছেড়ে কথা বলা হবে না বলেও তিনি হুঁশিয়ারি করেন।
জামায়াত ক্ষমতায় গেলে যোগ্যতা থাকলে একজন শ্রমিকের ছেলেও প্রধানমন্ত্রী হতে পারবে বলেও জানান জমায়াতের আমির।