নির্বাচনের আগে পে স্কেলের গেজেট প্রকাশ হবে কি না—সে বিষয়ে জানা গেছে।

 


$ads={1}

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তার আগেই নবম জাতীয় পে স্কেলের গেজেট জারির দাবিতে সরকারি চাকরিজীবীরা আন্দোলনে নেমেছেন। টানা তিন দিন কর্মবিরতির পর আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)ও তারা কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন। এর ফলে সরকারি দপ্তরগুলোতে কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

এদিকে কর্মচারীদের ধারাবাহিক কর্মবিরতি এবং আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মহাসমাবেশ ও প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, এর আগেও এ ধরনের আন্দোলন হয়েছে। নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে রেখেছে বলেও তারা উল্লেখ করেন।

তবে কর্মচারীদের চলমান আন্দোলন এবং নির্বাচনের আগে নবম পে স্কেলের গেজেট প্রকাশের বিষয়ে সরাসরি নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি অর্থ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা।

তবে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, নির্বাচনের আগে নবম জাতীয় পে স্কেলের গেজেট হওয়ার সম্ভাবনা নেই। কেননা উপদেষ্টা পরিষদের সভায় পে স্কেল নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। এ অবস্থায় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এত বড় সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবে না বলেই মনে করেন তারা।

$ads={1}

কর্মচারীদের সমাবেশ ও ভুখা মিছিল সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, এর আগে সচিবালয়ে কর্মরচারীরা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রেখেছিলেন। এর বিনিময়ে কয়েকজন গ্রেপ্তারও হয়েছিলেন। নির্বাচনের পূর্বে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘটনা সরকার ভালোভাবে নেবে বলে মনে হয় না।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পরবর্তী সরকারের জন্য একটা স্বস্তিদায়ক অর্থনৈতিক অবস্থা রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্টের পর নড়বড়ে অর্থনীতি দেড় বছরে ঠিক হয়েছে। তবে আগের সরকারের অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ হওয়ায় কর্মসংস্থান কমে গেছে। সেটা চ্যালেঞ্জ হবে কিছুটা, যোগ করেন অর্থ উপদেষ্টা।


তিনি আরো বলেন, পে স্কেলের জন্য অর্থের যোগান করে দিয়ে গেছে এই সরকার। পরবর্তীতে নির্বাচিত সরকার এসে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না। হয়তো বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে।

$ads={1}

Post a Comment

Previous Post Next Post