$ads={1}
জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ আসনে দলটির প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বুধবার সকালে আমার দেশকে এতথ্য নিশ্চিত করেছেন শেরপুরের ডিসি ও রিটার্নিং কর্মকর্তা।
জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত বা বাতিল করার বিষয়ে বাংলাদেশের আইনে সুনির্দিষ্ট বিধান রয়েছে।
এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নুরুজ্জামান বাদলের ইন্তেকালের খবর জানায় জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।
পোস্টে উল্লেখ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল কিডনিজনিত জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ইন্তেকাল করেন।
