সর্বশেষ
পোস্ট লোড হচ্ছে...

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি নির্দেশ: প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করুন

 

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ নিবন্ধন নির্দেশনা




দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে।

$ads={1}

নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা এবং নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। বিশেষ করে শনিবার রাত ১২টার মধ্যে আঞ্চলিক পর্যায়ের জন্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়়ন
post thumbnail

জানা গেছে, আগামী ১৬ মে দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হবে। এতে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন করার সুযোগ রাখা হয়েছে।

সম্প্রতি জারি করা এক সরকারি চিঠিতে এ বিষয়গুলো বিস্তারিতভাবে জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

এই প্রতিযোগিতায় স্কুল, মাদরাসা, পলিটেকনিক এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বলা হয়েছে, যাতে তারা সময়মতো নিবন্ধন সম্পন্ন করতে পারে।

$ads={1}

শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post