সর্বশেষ
পোস্ট লোড হচ্ছে...

এমপি মাছুম মোস্তফার ওপর হামলা সংসদে নিরাপত্তা ও গ্রেপ্তারের দাবি

 

এমপি মাছুম মোস্তফার ওপর হামলা সংসদে নিরাপত্তা ও গ্রেপ্তারের দাবি





$ads={1}

নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা-এর ওপর সম্প্রতি সংঘটিত হামলার বিষয়টি জাতীয় সংসদে আলোচনা হয়েছে।


রোববার (২৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২১তম কার্যদিবসে তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি সংসদের সামনে তুলে ধরেন।


তিনি জানান, পূর্বধলার আতকাপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে তার ওপর হামলা চালানো হয়। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখা হয়।


সংসদ সদস্য বলেন, এই ঘটনার পরও অভিযুক্তরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা তার ও তার পরিবারের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিজের ও তার নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

$ads={2}

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং সরকার ইতোমধ্যে এর নিন্দা জানিয়েছে। তিনি আশ্বাস দেন যে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং যথাযথ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


মন্ত্রী আরও জানান, এ ঘটনায় ইতোমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Post a Comment

Previous Post Next Post