সর্বশেষ
লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

মাশরাফি-সাকিব ইস্যুতে এবার 'নরম' সুর আমিনুলের

 



$ads={1}

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিকেলে। সন্ধ্যায় মিরপুরে নিজের বাসায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক এখন পুরো ক্রীড়াঙ্গনেরই দায়িত্বে। অন্য অনেক প্রসঙ্গের সঙ্গে তাই ক্রিকেটটাও ঘুরেফিরে এল তাঁর সংবাদ সম্মেলনে।


২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর আর দেশে ফিরতে পারেননি সেবার আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হওয়া জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান; আরেক সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকেও গত দেড় বছর প্রকাশ্যে দেখা যায়নি। দুজনের বিরুদ্ধেই মামলা হয়েছে একাধিক।

$ads={1}

তবে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল চান দ্রুতই তাঁদের আবার দেশের ক্রিকেটে ফিরিয়ে আনতে। তিনি বলেন, ‘যেহেতু তাঁদের বিরুদ্ধে মামলা আছে, সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই সাকিব–মাশরাফিরা যেন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। আমরা এই জায়গাটাকে অত্যন্ত নমনীয় ও সহনশীলভাবে প্রাধান্য দিতে চাই।’


সাকিব ও মাশরাফি—দুজনের বিরুদ্ধেই হত্যা মামলা আছে। সাকিবের নামে কয়েকটি দুর্নীতির মামলাও হয়েছে। সাকিবকে দেশে ফেরাতে সম্প্রতি তোড়জোড় শুরু করেছে বিসিবি। এ নিয়ে আমিনুল বলেছেন, ‘আমরা চাই, যে মামলাগুলো হয়েছে, সেগুলো রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সে যেন বাংলাদেশে দ্রুত ফিরে আসতে পারে।’

$ads={1}

গত বছরের অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে বোর্ড সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। তখনই বিসিবির নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা আমিনুল হক এরপরও নিয়মিত বিসিবির সমালোচনা করে গেছেন।


ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর আমিনুল বলছেন, বিসিবির বিষয়ে আইসিসির নিয়মের মধ্যে থেকে এগোতে চান তাঁরা, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি আগেও বলেছি, এখনো বলছি, অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। কিন্তু যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় আছি, আমি তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে ঠিক করব, কীভাবে আমরা ভালো একটি পর্যায়ে যেতে পারি।

Post a Comment

Previous Post Next Post