টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো পরিস্থিতিতেই ভারতের বিপক্ষে মাঠে নামবে না পাকিস্তান—শেহবাজ শরীফ।

 



$ads={1}

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কোনোভাবেই ভারতের বিপক্ষে খেলবে না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমরা কোনোভাবেই খেলবো না। ক্রিকেটে ভারতের যে নীতি সেটি অগ্রহণযোগ্য। আমরা বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছি।


বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে নিজের দেশের ক্রিকেট বোর্ডের অবস্থান পরিষ্কার করেন।

$ads={1}

বৈঠকে শাহবাজ শরিফ বলেন, ‘ক্রীড়াঙ্গনে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অত্যন্ত ভেবে-চিন্তেই এ সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি।’


আইসিসি কর্তৃক বাংলাদেশ দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার ঘটনার প্রেক্ষিতেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।


এর আগে, বাংলাদেশ সরকার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে জাতীয় ক্রিকেট দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। তবে আইসিসি বোর্ড সভায় বোর্ডের সদস্যদের অসমর্থনে সেই প্রস্তাব নাকচ হয়ে যায় এবং বাংলাদেশেরে পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। সেই বোর্ড সভাতেও বাংলাদেশকে সমর্থন দিয়েছিল পাকিস্তান।

$ads={1}

Post a Comment

Previous Post Next Post