খালিয়াজুড়ি প্রতিনিধি: নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামের আবুল হাসেম তালুকদারের ছেলে, মাদক/ইয়াবা ব্যবসায়ী আবুল বাসার তালুকদার (৪৫),কে ইয়াবাসহ ২২ ফেব্রুয়ারি খালিয়াজুড়ি থানার এস আই মোঃ নাজমুল হাসান ও এ এস আই সুব্রত ঘোষ সহ এলাকায় টহলরহ পুলিশ বাহিনীর সদস্যদের সহযোগীতায় তাকে আটক করে থানায় নিয়ে যায়। এস আই নাজমুল হাসান জানান, গোপন সূত্রের ভিত্তিতে মেন্দিপুর মোড়ে তার নিজ দোকান থেকে ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
$ads={1}
মেন্দিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে সিপন মিয়া (৩৫) নেত্রকোনা সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি থাকায় ঐ দিন রাতে তাকেও গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
আরো পড়ুন - পূর্বধলা থেকে সংরক্ষিত আসনে রাবেয়া আলীর নাম আলোচনায়।
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন বলেন আবুল বাসার তালুকদার ইয়াবা ব্যবসায়ী ও সিপন মিয়া নেত্রকোনা সিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি থাকায় দুই জন কে ২২ ফেব্রুয়ারি গ্রেফতার করে, বিধি মোতাবেক ২৩ ফেব্রুয়ারি সোমবার সকাল বেলা নেত্রকোনা কোর্টে প্রেরন করা হয়েছে ।
