$ads={1}
নতুন সরকারের শপথ ও মন্ত্রীসভা নিয়ে যখন আলোচনায় সরগরম দেশ, সে সময় অনেকটা চুপিসারেই বাংলাদেশে পা রেখেছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই তারকা।
$ads={1}
জানা গেছে, আসন্ন রমজানে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখতে যাবেন সাবেক জার্মান সুপারস্টার ওজিল। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিকেল সেন্টারের নতুন একটি প্রজেক্টের উদ্বোধনে করবেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন
$ads={1}
তুর্কি সরকারের আওতাধীন 'টীকা' নামের একটি প্রজেক্ট শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বেশকিছু উন্নয়নমূলক কাজে ঢাবি প্রশাসনকে সাহায্য করছে। এই প্রজেক্টের উদ্বোধনেই মূলত ঢাবিতে এসেছেন ওজিল। ইতোমধ্যে এই প্রজেক্ট ঢাবি মেডিকেল সেন্টারকে ২ কোটি ৭৫ লাখ টাকার মতো সহায়তা দিয়েছে বলে জানিয়েছেন ডাকসু সম্পাদক মিনহাজ।
গতকাল (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে এসেছেন ওজিল। তার সঙ্গে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলেও। আজ ঢাবিতে প্রজেক্ট উদ্বোধনের পর আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে অংশ নেয়ার কথা তাদের। এরপর রাতেই দেশ ছাড়বেন তারা।
$ads={1}
উল্লেখ্য, তুর্কি বংশোদ্ভূত বাবা-মায়ের সন্তান ওজিল ২০০৯-১৮ পর্যন্ত জার্মানি জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচ খেলে ২৩ গোল করেছেন। ২০২৩ সালে তুর্কি ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহিরের হয়ে খেলার সময় ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। ২০২৫ সালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বোর্ড সদস্য হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন ওজিল।
