সর্বশেষ
লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

রাজনীতির ঊর্ধ্বে মহানুভবতা: জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী।

 

রাজনীতির ঊর্ধ্বে মহানুভবতা: জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী।


শিরোনাম: অসুস্থ জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; পেলেন ইফতারের আমন্ত্রণ

$ads={1}

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (আজ) এক টেলিফোন আলাপে তিনি অসুস্থ এই রাজনীতিবিদের কুশল বিনিময় করেন।

আরো পড়ুন - বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমানের পরিচয় জানুন

জানা গেছে, গতকাল মঙ্গলবার একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন জামায়াত আমির। আজ বুধবার দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে বিষয়টি আলোচনায় আসে।


সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মিয়া গোলাম পরওয়ার জানান, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর শুনে অত্যন্ত আন্তরিকতার সাথে খোঁজখবর নেন। তিনি তৎক্ষণাৎ ফোনের মাধ্যমে আমিরে জামায়াতের সাথে সরাসরি কথা বলেন এবং চিকিৎসার খোঁজ নেন। এসময় দুই নেতার মধ্যে পারস্পরিক কুশল ও সালাম বিনিময় হয়।

$ads={1}

টেলিফোন আলাপের এক পর্যায়ে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতারের আমন্ত্রণ জানান। তিনি প্রধানমন্ত্রীকে তার স্ত্রী ও কন্যাসহ ইফতারে অংশ নেওয়ার অনুরোধ করেন। প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন বলে সেক্রেটারি জেনারেল নিশ্চিত করেন।


উল্লেখ্য, মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়ায় কাফরুল পশ্চিম থানার আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা ছিল শফিকুর রহমানের। তবে যাত্রাপথে শারীরিক অস্বস্তি অনুভব করায় তিনি সেখানে যেতে পারেননি। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল। বুধবার দুপুরে তিনি বনানীর সামরিক কবরস্থানে শহিদ সেনা সদস্যদের কবর জিয়ারতেও অংশ নিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post