সর্বশেষ
লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

গ্রেপ্তার হলেন নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ২ নেতা

 



গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার পাটগাতী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান।

$ads={1}

গ্রেপ্তাররা হলেন পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব মুন্সী (৫৫) এবং উপজেলা যুবলীগের সহসভাপতি মুকুল মুন্সী (৫০)।

 আরো পড়ুন - এলপি গ্যাসের নতুন দর নির্ধারণ, স্বস্তি নাকি অস্বস্তি

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষিত হওয়ার পর, টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সড়কে আগুন জ্বালিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায় সন্ত্রাসবিরোধী আইনে টুঙ্গিপাড়া থানায় মামলা করা হয়। ওই ঘটনায় সংশ্লিষ্টতা থাকায় তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

$ads={1}

থানা সূত্রে জানা যায়, গত বছরের ২০ নভেম্বর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন এসআই মনির হোসেন। মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানকে প্রধান আসামি করে ২১ জনকে নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়।

Post a Comment

Previous Post Next Post