সর্বশেষ
লোড হচ্ছে...

নিয়ন্ত্রণে রয়েছে বাজার পরিস্থিতি: দাবি বাণিজ্যমন্ত্রীর

 



বাজার পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটা জানান তিনি।

$ads={1}

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে। কিন্তু কিছু মানুষ রোজার মাসের সুযোগ নেয়ার চেষ্টা করছে। যারা মূল্য বৃদ্ধির কারসাজিতে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইন নিজের গতিতে চলবে।

$ads={1}

মন্ত্রী আরও বলেন, বাজার পুরোপুরি স্বাভাবিক ও ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক করতে নানা পরিকল্পনা নেয়া হয়েছে। তবে সেগুলো বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে।

Post a Comment

Previous Post Next Post