কে হচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার? জুলাই সনদ অনুযায়ী বিরোধী দল কি পাবে ডেপুটি স্পিকার? সরকার দলের চিফ হুইপ আর হুইপই বা কারা হচ্ছেন? এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা।
$ads={1}
স্পিকার হিসেবে আলোচনায় আছেন ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মইন খান ও অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নাম। আর চিফ হুইপ হিসেবে নাম শোনা যাচ্ছে জয়নুল আবদীন ফারুকের। এর আগে তিনি বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্বে ছিলেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান জানিয়েছেন, সংসদের প্রথম অধিবেশনে ঠিক হবে কারা নির্বাচিত হবেন এসব পদে, সংসদ সদস্যরাই নির্বাচিত করবেন।
$ads={1}
এদিকে, দ্বাদশ সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার না থাকায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, তাদের অনুপস্থিতে সভাপতিত্ব করতে পরবেন যে কোনো জ্যেষ্ঠ সদস্য।
সংবিধান বিশেষজ্ঞ শাহাদিন মালিক বলেছেন, সংসদে একটা অধিবেশনে কে সভাপতিত্ব করবে এটা কোথাও লেখা থাকার দরকার নাই। সাধারণ জ্ঞানে বলে, আমাদের একটা ভদ্রতা হলো মুরব্বিদের সাধারণত এসবে ডাকা হয়। সংসদ সদস্যদের মধ্যে যাদের মন্ত্রিত্ব নাই, কিন্তু সবচেয়ে বেশিবার সংসদ সদস্য হয়েছেন, এমন কাউকে সংসদ বসে সিদ্ধান্ত নেবে বলে আমার মনে হয়।
আরো পড়ুন - ১২ মার্চ থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ।
এদিকে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। অধিবেশনের জন্য প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছে সংসদ সচিবালয়।
$ads={1}
এছাড়া, সংসদ সদস্য হিসেবে শপথের দিনই জামায়াত আমিরকে বিরোধী দলীয় নেতা নির্বাচন করে বিরোধী দল। আর বিরোধী দলীয় চিফ হুইপ করা হয় এনসিপি আহবায়ক নাহিদ ইসলামকে।
